আশার হাত !
পৃথিবী বিখ্যাত ছবিটি ২১ সপ্তাহ বয়সী অভূমিষ্ঠ স্যামুয়্যাল আলেক্সান্ডার আরমাস (জন্ম: ২ ডিসেম্বর ১৯৯৯) এর। ভূমিষ্ঠ হওয়ার আগেই তার স্পাইনা বাইফিডা নামক একটি রোগ ধরা পড়ে এবং যার জন্য তার অপারেশন জরুরী ছিল। কিন্তু গর্ভ থেকে বের করে নিলে তাকে বাঁচানো যেত না। আলেক্সান্ডারের মা জুলি আরমাস পেশায় একজন সেবিকা ছিলেন এবং তিনি ডা. বার্ণার এর কথা জানতেন এবং ভরসা করেছিলেন। তিনি শিশুটিকে গর্ভে রেখেই অপারেশনটি করেছিলেন। অপারেশন শেষে ডা. বার্ণার লক্ষ্য করলেন আলেক্সান্ডারের হাত তার একটি আঙ্গুল মুঠ করে ধরেছে।
তোলা হলো এই অসাধারণ মূহুর্তের ছবি। পত্রিকায় শিরোনাম হলো- আশার হাত।
আশার হাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন